ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৩

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৩ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ সময়  দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে এ কথা।

২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ১৭৮ জন ঢাকায় এবং  বাকি ৯২ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪০৫ জন  ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৯৪৪ জন। বাকিরা ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৯৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ৫০ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

 

বিডি/এন/এমকে

 

 

 

/এসও/এপিএইচ/

চিকিৎসা

স্বাস্থ্য অধিদফতর

ডেঙ্গু


মন্তব্য
জেলার খবর