বিএনপি দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব বিএনপির। সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, জনগণের জন্য কাজ করছে বর্তমান বিএনপি সরকার। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে । তবে হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও দলটি সেটা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয়
সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের ওপর থাকবে। দলীয় প্রতীক না থাকায় এ
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে, বলেন ভারপ্রাপ্ত মহাসচিব।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে