কূটনৈতিক সিদ্ধান্তের বাইরে শেখ হাসিনার প্রত্যর্পণ

নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬


জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ  রাজনীতি বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। এ বিষয়ে  সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই কর্মকর্তা বলেছেন, আদালতে প্রমাণিত হতে হবে- যে বাংলাদেশে তিনি যে অপরাধ সংঘটিত করেছেন, সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ কি না। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

২০২৪ সালের আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় ধরে সেখানেই আছেন তিনি।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সাবেক সংসদ সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা মাঝে মধ্যে তার দলের ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করেন।  নিয়মিত টেবিল টেনিস খেলেন তিনি। শেখ হাসিনার বর্তমান বয়স ৭৮।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর