সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬


দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের এ বিচার করা সম্ভব। রোববার ( জুলাই) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, ব্যক্তিগত দায়ের পাশাপাশি দলগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

 

এদিকে গত ৫ জুলাই  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে।  সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে


মন্তব্য
জেলার খবর