দেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।  জনশুমারি ও গৃহগণনার 'ন্যাশনাল রিপোর্ট' প্রকাশনা বিষয়ক অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

জনশুমারির জাতীয় রিপোর্ট অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ বসবার করেন রাজধানী ঢাকায়। পল্লী অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। শহরের বাসিন্দা ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। পুরুষের চেয়ে নারী শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর