বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬


 

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকটসহ যেকোনো ধরনের সমস্যা দ্রুত নিরসনে একটি বিশেষ আদালত গঠনের নীতিগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।  আদালত গঠনের রূপরেখা এখন খসড়া পর্যায়ে আছে। খুব দ্রুতই এটা বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী ঢাকার একটি হোটেলে এক আলোচনা সভায় এ তথ্য জানান  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আলোচনা সভায় রামরুর উপদেষ্টা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে পারলে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা অনেক সহজ হবে। এ জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বাজেটে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়ার কথাও জানান দেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর