মন্তব্য
দেশের
সড়কে আইন বহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে
কাজ করবে সড়ক
পরিবহন শ্রমিক ফেডারেশনের সদ্য গঠিত কমিটি। এ কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার
(৮ অক্টোবর) সাংবাদিকদের
সাথে কথা বলার সময় এ তথ্য জানান
বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে বলেও এ সময় জানান তিনি।
রিজভী
জানান, দীর্ঘদিনের
অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত
করা ও যাত্রীসেবায় নতুন
দৃষ্টান্ত স্থাপন করা হবে। রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য
বন্ধ হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে