জামায়াতের ৮৩৯৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬


আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকারছায়া বাজেট প্রস্তাবনা’ ‍দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেটে সামগ্রিক ঘাটতি লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা। মঙ্গলবার ( জুন) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বাজেট উপস্থাপন করেন দলের আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

ছায়া বাজেট প্রস্তাবনা উত্থাপনের সময় জামায়াতের আমির বলেন, আমরা বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না, বাজেট ১৮ বা ২০ কোটি মানুষের। আমরা যে প্রস্তাবনা জনগণের সামনে পেশ করবো এটার শর্ত আছে। সততা, স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকলে এটা অর্জন করা সম্ভব। কিন্তু সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা আর একাউন্টটিবিলিটি না থাকলে যে বাজেট সরকার দেবে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি বলেন, দুটি ভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তারা একটি শপথ নিলেন, আরেকটি নিলেন না; গণভোটকে অস্বীকার করলেন। রাজনৈতিক ব্যক্তিরা এভাবে জনগণকে ধোঁকা দিলে রাজনৈতিক দলের ওপর মানুষের আস্থা থাকবে কীভাবে? তিনি বলেন, দুই-তৃতীয়াংশের জোরে সরকার আমাদের দাবি অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল কোথাও নেই। এবারই প্রথম বিপত্তি ঘটলো।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর