৫ আগস্ট থাকবে সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। এ উপলক্ষ্যে প্রতি বছর এ দিন সাধারণ ছুটি থাকবে দেশে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা  এ  সংক্রান্ত প্রজ্ঞাপন ও পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর