২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৪০ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে  মোট ১ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৯ জন। বাকি ৫৭১ জনকে বিভিন্ন অভিযোগে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  গ্রেপ্তারের সময় ১টি পাইপগান, ১টি বার্মিজ চাকু, ২টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ২টি তলোয়ার উদ্ধার করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর