শাস্তির আওতায় আসছে দুর্নীতিবাজ সরকারি চাকুরেরা

নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫

null


মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে,  তাদের বিরুদ্ধে  গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

গত ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন হয়। এরপর ২০ ফেব্রুয়ারি  কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়।

 

বিডি২৪অনলাইন/এনএম/এমকে



মন্তব্য
জেলার খবর