৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৫

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এ বছর। এর মধ্যে সাত জনের নাম জানা গেলেও  বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

নাম জানা ৭ জন হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর