৩০ লাখ টাকা ও মাসিক ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারী ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। সেই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের নিয়মিত মাসিক ভাতা দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে  প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব আরও জানান, ৩০ লাখ টাকার মধ্যে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি ও সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন ও ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন। হতাহতদের তালিকা প্রণয়নে মেডিকেল বোর্ডসহ সবার মতামত নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর