৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নতুন করে ৬০ দিন বাড়ানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে ১৫ নভেম্বর এ মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়। ওইদিন কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর