৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৪

রাজধানী ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়িসহ সরকারের সম্পদ ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগ আনা হয়েছে।

রোববার পুলিশের  এসআই এ কে এম হাসান মাহমুদুল কবীর রাজধানীর সূত্রাপুর থানায় এ মামলা করেন। সোমবার (২৫ নভেম্বর) আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে পেনাল কোড ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর