উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত করা হচ্ছে চার-পাঁচজনকে

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৪

অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে চার অথবা পাঁচজনকে যুক্ত করা হচ্ছে। নতুন উপদেষ্টারা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য সংখ্যা এখন ২১ জন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর