আমন চাষে প্রণোদনা পাবেন সাড়ে ৫ লাখের বেশি কৃষক

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪

চলতি বছর রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে দেশের ৬১টি জেলার ৫ লাখ ৬৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা দেবে সরকার। এ জন্য  ৪০ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন এসব কৃষক।

বুধবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ লাখ ৬৬ হাজার কৃষকের প্রত্যেকে এক বিঘা জমি চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। মাঠ পর্যায়ে শিগগিরই এ প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর