সরকারি গুদামে খাদ্য মজুত সাড়ে ১১ লাখ টন

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৪

দেশে সরকারি খাদ্য গুদামে খাদ্যশস্য মজুত আছে ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ টন।  এর মধ্যে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৯ টন চাল ও ৩ লাখ ৫২ হাজার ৮৪ টন গম। বোরো ধান ও চাল সংগ্রহ পুরোদমে শুরু হলে মজুতের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাবে।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মজুতকৃত খাদ্যশস্যের মধ্যে বর্তমানে ধানের কোনো মজুত নেই। চলতি মাস থেকে ধান সংগ্রহের কাজ চলমান রয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর