রেয়াত সুবিধা প্রত্যাহার, বাড়ছে ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪

দেশে যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। আগামী ৪ মে  থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে, রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে।

সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে রেয়াত সুবিধা প্রত্যাহার ও ভাড়া সমন্বয়ের তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯২ সালে রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া শুরু হয় । ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ রাখা হয়। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, দুরুত্বের ভিত্তিতে ১০১-২৫০ কিলোমিটারে ২০ শতাংশ, ২৫১-৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ আর ৪০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ৩০ শতাংশ রেয়াত কর সুবিধা পায় একজন যাত্রী। এ সুবিধা বাতিল হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এ সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন দিয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর