ঈদ ঘিরে সক্রিয় ছিনতাইকারী চক্র

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রতি ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। এদিকে ছিনতাইকারী চক্রের এক দলনেতাসহ  ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করছে। তারা জনজীবন অতিষ্ঠ করে তুলছে। ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে  র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর