সাত অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪

দেশের কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে  ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

শনিবার (১৬ মার্চ) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,  এসব অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই  এসব অঞ্চেলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ওদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির দমকা হাওয়া বইতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর