সাইবার পুলিশ ইউনিট গঠন হবে

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারী ২০২৪

পুলিশে একটি পূর্ণাঙ্গ ‘সাইবার পুলিশ ইউনিট’ স্থাপনের পরিকল্পনা তার সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠান হয়। সরকার প্রধান বলেন সাইবার অপরাধ এবং এর সঙ্গে যুক্ত অপরাধ মোকাবিলায় ‘সাইবার পুলিশ সেন্টার স্থাপন’ করা হয়েছে।

এখন একটি পূর্ণাঙ্গ সাইবার পুলিশ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে আমাদের। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গঠন করেছি আমরা।

এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন ও এমআরটি পুলিশ গঠন করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর