বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারী ২০২৪

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে  এ কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বাভাসে জানানো হয়েছে, বিভাগগুলোর মধ্যে সিলেটের কিছু জায়গায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।


দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর