প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার সন্তান সজীব আহমেদ ওয়াজেদকে (জয়) । অবৈতনিক হিসেবে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

একাদশ সংসদের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০১৪ সালে আওয়ামী লীগের দ্বিতীয় বার সরকার গঠন করার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ জয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর