এপ্রিলের জন্য জ্বালানি তেলের দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬


ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। ফলে টানা দ্বিতীয় মাসের মতো এ মাসে পেট্রল, অকটেন, ডিজেল কেরোসিন  আগের পূর্ব নির্ধারতি দরেই বিক্রি হবে। প্রতি লিটাল ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকাই দাম থাকছে এপ্রিল মাসে ।

মঙ্গলবার (৩১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে প্রতি লিটারে মোট টাকা কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।

২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এর আওতায় আমদানি ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে দাম সমন্বয় করা হয়।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর