সড়কে চাপ থাকলেও যানজট নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৪

ঈদযাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে এটাও বলেছেন, বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন।

 শুক্রবার(১৪ জুন) রাজধানী ঢাকায়  ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। আশা প্রকাশ করে তিনি বলেন, গত ঈদের তুলনায় ভোগান্তি হবে না। পশুবাহী গাড়িগুলোকে যত্রতত্র রেখে যানজট সৃষ্টি না করতে এ সময় আহ্বান জানান মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর