চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৪

দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে।  এ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে।

ভোট কাস্টের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। ২৮ জনকে গ্রেফতার ও ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।  ভোট নিয়ে সন্তুষ্ট প্রশ্নে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর