১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৪ হাজার ৭২৫

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৪

গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস- ১০ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৭২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজার ৭০২ জন।

মঙ্গলবার (৪ জুন) রাজধানী ঢাকার বনানীতে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরে এক মতবিনিময় সভায় বিষয়টি জানান বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ’র হিসাবে, এ ১০ মাসে সারা দেশে ৫ হাজার ২৪৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন মোটরযান চালক তৈরিতে পেশাজীবী মোটরযান চালকদের প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিএ। এছাড়া নিয়মিত পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য  দেওয়া হচ্ছে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর