দুর্গাপুরে সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দেবার আহ্বান

প্রতিনিধি, বাংলাদেশ টুয়েন্টিফোর অনলাইন
৩১ অগাস্ট ২০২৬


নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়নজরুল বর্ষ ২০২৬-২০২৭উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমিমিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শহীদ খান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি এবং দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা মানুষের মুক্তির যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া জরুরি।

বক্তারা আরো বলেন, নজরুলের সাহিত্য সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য মানবিকতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নতুন প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য দর্শনের সঙ্গে পরিচিত করতে ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, নজরুলগীতি কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। বিশেষ করে নজরুলগীতির সুর কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ হলরুম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর