সহকারী প্রধান শিক্ষকের পরিবর্তে সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১৪ জুলাই ২০২৬


পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষককে বাদ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র শিক্ষককে। এ দায়িত্ব প্রদানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত পরিপত্র বিধি-বিধান মানা হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে নালিশ দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক।

জানা গেছে, সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজা সম্প্রতি প্রধান শিক্ষক পদে ইস্তফা দেন। প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায়  সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু সেটা না করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এ ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক কোন কারণে দায়িত্বভার গ্রহনে অপরাগতা প্রকাশ না করলেও  দায়িত্ব প্রদান করা হয়নি তাকে।

এ বিষয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামকে একাধিক বার মুঠোফোনে কল দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর