দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬


টানা কয়েকদিন ধরে দেশের শেয়ারবাজারে লেনদেনে উত্থান হয়েছে। এতে দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে এ বাজার।  মঙ্গলবার (১৪ জুলাই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে লেনদেনও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ইউনিটের দাম বেড়েছে। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে।  ২০২৪ সালের ২১ মার্চের পর  এটা সূচকটির সর্বোচ্চ  অবস্থান। সে বছরের ওইদিন সূচকটি হাজার ৯৪২ পয়েন্টে  দাঁড়িয়েছিল।

এদিকে এক্সচেঞ্জটির অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে হাজার ২০৭ পয়েন্টে, এবং বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক  ২৪ পয়েন্ট বেড়ে হাজার ২২৭ পয়েন্টে গিয়ে ঠেকেছে।  লেনদেন হয়েছে হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবসে  লেনদেনের পরিমাণ ছিল হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা। হিসাবে  লেনদেন বেড়েছে ২৩২ কোটি ১৪ লাখ টাকা।

এর আগে গত রোববার এক্সচেঞ্জটিতে হাজার ৬৬৯ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। লেনদেন ২০২৪ সালের ১১ আগস্টের পর এখন পযন্ত  সর্বোচ্চ।  ২০২৪ সালের ১১ আগস্টে   হাজার ১০ কোটি লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

ওদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)শেয়ার ইউনিট লেনদেন হয় মোট ২৫২টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে  ১৩৭টির, কমেছে ৮৯টির দাম। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর