মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮২ কোটি ৯১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬


মুজিববর্ষউদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নানা কার্যক্রমে সরকারের কোষাগার থেকে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। সরকারের ৬২টি মন্ত্রণালয় বিভাগের মধ্যে ৪৩টি মন্ত্রণালয় বিভাগ ব্যয় করেছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তথ্য  জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন অধিবেশনে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ২৮৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয় করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।  রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১৪০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় ১৩৩ কোটি লাখ ২০ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৭ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় ২৬ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার টাকা, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ২৩ কোটি ২০ হাজার টাকা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে

অর্থমন্ত্রী বলেন, ব্যয় নিয়ে নিরীক্ষা বা তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মুজিববর্ষ ছাড়াও আগের সরকারের আমলে বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। সেই যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।

 

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর