দেশে
কাযক্রম নিষিদ্ধ সংগঠন
আওয়ামী লীগের পোস্টার লাগানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম
উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে
আসামি করে মামলা করেছে পুলিশ।
নামীয় আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে- জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোকলেছার রহমান (৪০),জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২),পৌর কৃষকলীগের সভাপতি মোছাঃ আকতারুন নাহার সাকী (৫৫),পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান (৪০), হাসনাত মোঃ হামিদুর রহমান (৩৫),আনোয়ার হোসেন (৩৪), মোঃ বদিউজ্জামান (২৬),আহসান হাবীব (২০),নাহিদ হাসান কাজল, মোঃ বুললা।
মামলা সূত্রে জানা যায়, ২৩ জুন পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টারগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী "জয় বাংলা", "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
পঞ্চগড়
সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও
গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে