রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজের যাত্রা শুরু

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
০১ জুলাই ২০২৬


রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নির্মিতআরডিএ পার্ক রেস্ট হাউজ’-এর উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।  বুধবার ( জুলাই) নগরীর পদ্মা আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠান থেকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন,  নগরবাসীর সুস্থ বিনোদন, পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর সুযোগ সৃষ্টি করতে আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট) উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্ক রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রাজশাহী- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী- আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. ফরিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর