রাজশাহীতে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
৩০ জুন ২০২৬


রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাজশাহী মহানগর পুলিশ থেকে বিষয়টি জানানা হয়েছে।  গ্রেপ্তাররা হলেন, মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকার বাবু হোসেনের স্ত্রী মোছা. রাজিয়া বেগম (৩৬), পবা থানার শিরোলিয়া গ্রামের মৃত নুরুজ্জামান ওরফে ভুলুর ছেলে আজম মাহমুদ (৩০) এবং একই গ্রামের ওমর আলীর ছেলে ইমদাদুল হক (৩০)

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। পবা থানার শিরোলিয়া এলাকায় পৃথক অভিযানে আজম মাহমুদ ইমদাদুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর