পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুকে চাকুরির প্রলোভন দিয়ে অর্থ নেওয়ার অপবাদ ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্তরে উপজেলারসব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হক প্রমূখ।
বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেওয়া হয়েছে। একজন নারী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ইউএনওর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়েছে, যা দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবি করেন।
উল্লেখ্য,
গত ২৯ জুন জেলা
প্রশাসক বরাবরে রেহেনা বেগম নামের এক নারী ইউএনওকে
ঘুষ দেওয়া টাকা ফেরত চেয়ে আবেদন করেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে