মন্তব্য
পঞ্চগড়ে
পানিতে ডুবে আব্দুর রহিম (১৪) ও লাবিব ইসলাম
(১৪) নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার দশমাইল সাহেবীজোত গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রহিম শিতলি হাসনা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে ও লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় পৃথক দুই হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। একজন কোরআনের ২২, অপরজন ২৭ পারায় পড়া চলমান ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য মিন্টু কামাল বলেন, মাঠে ফুটবল খেলে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে দুজনে পুকুরের পানিতে তলিয়ে যায়। অন্য সহপাঠীরা তাদেরকে দেখতে না পেয়ে লোকজন ডাকাডাকি করে। পরে স্থানীয়সহ নুরুজ্জামান নামের এক ব্যক্তি তাদেরকে মৃত উদ্ধার করে।
বিডি২৪অনলাইন/সি/এমকে