অবৈধভাবে সরকারি গাছ কাটার কাটলেন বিএনপি দুই নেতা

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৬ জুন ২০২৬


পঞ্চগড়ে সড়কের ২৮ টি ইউক্যালিপটাস গাছ প্রশাসনের বিনা অনুমতিতে অবৈধভাবে কেটে ফেলেছেন বিএনপির স্থানীয় দুই নেতা। দলীয় প্রভাব বিস্তার করে গাছগুলা কাটা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযুক্তরা হচ্ছেন- বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহজাহান আলী সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। তারা বলছেন, পাঠাগার উন্নয়নের জন্য গাছ বিক্রি করেছেন তারা।

শনিবার সরজমিনে দেখা যায়, কালিয়াগঞ্জ বাজারের মসজিদ সংলগ্ন সড়কের ১৯ টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী ইউপি সদস্য রতিকান্ত। আরো   টি গাছ কাটার প্রক্রিয়া চলমান রয়েছে। ইউপি সদস্য জানান, তিনি ৯৮ হাজার টাকায় সমিতির কাছে গাছ ক্রয় করেছেন।

স্থানীয়রা জানান, এর আগেও পাঠাগারের রোপন করা গাছ প্রশাসনকে না জানিয়ে একাধিকবার কর্তন করা হয়। কিন্তু কোন উন্নয়ন হয়নি পাঠাগারের।

জানা যায়, কালিয়াগঞ্জ কৃষি সংঘ সাধারন পাঠাগার নামের একটি সংগঠন কয়েক বছর আগে এলজিইডির সড়কে গাছ রোপন করেন। সংগঠনটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক জহিরুল ইসলাম বাবুল। আওয়ামীলীগপন্থী হওয়ায় তাদেরকে বাদ দিয়ে ইউনিয়ন বিএনপির নেতারা গাছ বিক্রি করে দেয়।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিনা অনুমতিতে সরকারি কোনও গাছ কাটার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর