পাবনার
চাটমোহরে মাদক কারবারি
ফজলুর রহমান ওরফে ঘোড়া
ফজলুর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ
আইনে নতুন করে একটি মামলা হয়েছে। সেই সঙ্গে ৫ মাদকসেবীকে সাজা হিসেবে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার
(৪ জুন) তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের লোকজন। পরে ভ্রাম্যমাণ
আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ওই ৫ জনকে কারাদন্ড দেওয়া হয়। অভিযানের সময় ঘোড়া ফজলুর
কাছে থেকে ২০০ গ্রাম
গাঁজা ও মাদকদ্রব্য বিক্রির
১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।
দণ্ডিতরা
হচ্ছে- চাটমোহর উপজেলার বালুদিয়ার
সাহাপুর এলাকার জাকির খন্দকার,
কুবিরদিয়ার গ্রামের বাসিন্দা মানিক, অমৃতকুন্ডা এলাকার আনোয়ার হোসেন, একই এলাকার রাসেল ও সিরাজগঞ্জ জেলার
উল্লাপাড়া থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা লিটন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
প্রসঙ্গত,
সম্প্রতি জেলা প্রশাসকের সঙ্গে সুশীল সমাজের এক মতবিনিময় সভায় চাটমোহরে মাদকের বেচাকেনা
নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মাদকসেবীদের আটকের পাশাপাশি
মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার জোরালো দাবি জানান।
বিডি২৪অনলাইন/সি/এমকে