চাটমোহরে গ্রামের বাজারে জুয়েলারি দোকানে চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২০ মে ২০২৬


পাবনার চাটমোহরে জুয়েলার্সের দোকান থেকে আনুমানিক ভরি স্বর্ণালংকার ও ২৫-২৮ ভরি রুপার গহনা  চুরি হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে কুয়াবাসি বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।

এলাকাবাসী জানায়, ওই বাজারের মা জুয়েলার্সের দোকানে চুরির ঘটনাটি ঘটে। দোকানটি স্থানীয় বাসিন্দা রতন আলীর। দোকানের টিনের বেড়া খুলে চুরির ঘটনা ঘটে।  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।    

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর