৪ সন্তানের বাবার যৌন সহিংসতার শিকার প্রাথমিকের শিক্ষার্থী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২০ মে ২০২৬


পাবনার চাটমোহরে চার সন্তানের জনক এক ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৯ মে)  রাতে উপজেলার সীমান্তবর্তী গ্রাম কামালপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হচ্ছেন কামালপুর গ্রামের বাসিন্দা ময়দান আলীর ছেলে বৃদ্ধ আ. জলিল। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছেন।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আব্দুল জলিলের মেয়ের বাড়িতে। ওই বাড়ির একটি ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য ওই শিক্ষার্থীকে ডেকে নেয় অভিযুক্ত। ঘটনার পর  ভুক্তভোগী কান্নাকাটি করলে তার বাবা-মাসহ প্রতিবেশিরা জানতে পারে পাশবিক নিযাতনের বিষয়টি। তার আগেই  আ. জলিল  সটকে পড়েন গ্রাম থেকে।

ঘটনার সময় সেই বাড়িতে কেউ ছিল না। আব্দুল জলিলের মেয়ে ও তার জামাই ঢাকায় থাকে। সে ওই বাড়িতে মাঝে মধ্যে রাতে থাকে।  আব্দুল জলিলের ছেলে ও মেয়ের সংখ্যা দুইয়ে দুইয়ে চারজন।  

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূহুর্তে সে গ্রেফতার হবে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর