গুরুদাসপুরে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

সাজেদুর রহমান সাজ্জাদ গুরুদাসপুর (নাটোর)
১৬ মে ২০২৬


নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত আহম্মেদ (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ নামের আরেক যুবক| শনিবার (১৬ মে) দুপুর ১১টার দিকে চাঁচকৈড়-কাছিকাটা আঞ্চলিক  সড়কের গারিষাপাড়া গোপালের মোড় নামক স্থানে দুর্ঘটনা ঘটে|

নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে খুবজীপুর এম হক কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী| পড়াশোনার পাশাপাশি শান্ত উপজেলার কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করতেন তিনি|

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,  শান্ত ও আকাশ স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো- ১৮-৩৯৮৩) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়| এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন| আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|   ঘটনায় ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা|

প্রত্যক্ষদর্শী স্থানীয় রাঙা মোল্লাসহ এলাকাবাসী জানান, চালকের সহযোগী (হেল্পার) বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন| কারনেই দুর্ঘটনা ঘটেছে| চাঁচকৈড়ের পাট ব্যবসায়ী মো. তারেক বলেন,  ট্রাকটি তার| স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে|

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন,   ট্রাকের চালক গাড়িটি থানা হেফাজতে আছে| অভিযোগ পেরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর