পাবনার
চাটমোহরে শিমুল শেখ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে
পুলিশ। এ সময়
তার শরীরে তল্লাশি চালিয়ে ৪ গ্রাম হেরোইন পাওয়া
গেছে। শুক্রবার (১৫ মে) আনকুটিয়া গ্রাম থেকে
তাকে গ্রেফতার করা হয়।
বর্তমানে
প্রতি কেজি হেরোইনের দাম আনুমানিক কোটি টাকা। সে হিসাবে তার শরীর থেকে ৪০ হাজার টাকার
হেরোইন জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। শিমুল শেখ
আনকুটিয়া গ্রামের
আনসার আলীর ছেলে।
পুলিশের
দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, শিমুল শেখের
নামে মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে। তার কাছে থেকে নতুন করে হেরোইন উদ্ধারের ঘটনায়
তার বিরুদ্ধে চাটমোহর থানায় আরও একটি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত,
সম্প্রতি উপজেলা প্রশাসনের একটি মতবিনিময় সভায় চাটমোহরে মাদকের কেনাবেচা বৃদ্ধি নিয়ে
ক্ষোভ প্রকাশ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মাদক কারবারিদের আইনের আওতায় আনার
জোরালো দাবি জানান। ওদিকে চাটমোহর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান
জোরদার করেছে। মাঝে-মধ্যেই এখন মাদক সংক্রান্ত ঘটনায় আটক ও ভ্রাম্যমাণ আদালতে শাস্তির খবর পাওয়া যাচ্ছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে