মন্তব্য
পাবনার চাটমোহরে বজ্রাঘাতে রব্বান আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। রব্বান আলী সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে। তার বয়স আনুমানিক ষাট বছর।
জানা গেছে, মহেশপুর এলাকায় পাটখেতে কাজ করছিলেন রব্বান আলী। দুপুরে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হলে সেখান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বিকট শব্দে বজ্রপাত হয়। এরপরই মারা যান তিনি।
বিডি২৪অনলাইন/সি/এমকে