পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ও উন্নয়নের তথ্য সাংবাদিকদের না দিয়ে নিজে চেপে রেখেছেন পরিষদটের প্রশাসনিক কর্মকর্তা মো.শরিফুল ইসলাম। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম পরস্পর যোগসাজোশে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে রাজস্ব আয়ের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।
জানা গেছে, নিয়ম অনুযায়ী স্থানীয় মো. সম্রাট হোসাইন নামের এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে নির্দিষ্ট ফরমে ইউনিয়ন পরিষদের তথ্য চেয়ে আবেদন করেন। সেখানে চাওয়া হয় পরিষদের গত তিন বছরের রাজস্ব আয় এবং কি কাজে ব্যয় করা হয়েছে তার বিবরণ। তথ্য না দেওয়ায় আপিল আবেদন করার কথাও জানিয়েছেন সংবাদকর্মী।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলামকে মুঠোফোনে বার বার ফোন দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।ত বে প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান সিরাজ বলেন, তথ্য দিতে প্রশাসনিক কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে