চাটমোহরে বৈদ্যুতিক তারসহ একজন আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১০ মে ২০২৬


পাবনার চাটমোহরে সেচ পাম্পের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাওয়ার সময় ডাবলু নামের একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৯ মে) উপজেলার জাবরকোল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডাবলু চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের বাসিন্দা মন্টু মিয়ার ছেলে। তার কাছে থেকে উদ্ধারকৃত তারের দাম  আনুমানিক প্রায় সাড়ে ৭ হাজার টাকা।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে  


মন্তব্য
জেলার খবর