আগামী
১২ মে থেকে পবিত্র
ঈদুল আজহা পর্যন্ত সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান রাত
১০টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) এক
ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ
পরিস্থিতিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট
ও বিপণিবিতান খোলা থাকছে।
হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সমিতির পক্ষ থেকে সরকারের কাছে করা হয়েছেল। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার না করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি
সংকটের কারণে গত ৩ এপ্রিল
সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে
এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে