পঞ্চগড়ে প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাত

মো.সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৪ মে ২০২৬

পঞ্চগড়ে কাজ না করেই প্রকল্পের সাড়ে লাখ টাকা আত্মসাত করা হয়েছে।  তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকল্প সভাপতি মো: আলমগীর হোসাইন এ টাকা আত্মসাত করেছেন বলে ভাষ্য স্থানীয়দের। সরজমিনে ঘুরে প্রকল্প এলাকায় কাজের কোন চিহ্ন পাওয়া না গেলেও  ইউপ চেয়ারম্যান বলেছেন, এ প্রকল্পের বিষয়টা তৎকালীন ডিসি ইউএনও জানেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া বাংকুর বাড়ি হতে নতুন ব্রীজ হয়ে হাকিমপুর আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ক্যানেলের দুই ধারে রাস্তা নির্মাণ মাটি ভরাট কাজের জন্য সাড়ে লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ বাস্তবায়ন করার কথা। প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করার বিধান রয়েছে।

কিন্তু সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে সমান রয়েছে। প্রকল্প এলাকায় নেই কোন সাইনবোর্ড। স্থানীয়রা বলেন, গত থেকে মাসেও কোন মাটির কাজ হয়নি রাস্তাটিতে।  ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে ধরা হলেও তাদের কোন কাজে আসছে না রাস্তাটি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী,গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের অর্ধেক লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়। কিন্তু মাস পার হলেও কোন কাজ না করেই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন গত মাসে চূড়ান্ত বিল উত্তোলন করেন।

স্থানীয় বাসিন্দা আমজাদ বেলাল হোসেন বলেন, ক্যানেলে একটি ব্রীজ করে রেখেছে, যেটা কোন কাজে আসছে না। শুনেছি এবার ক্যানেলের দুপাশে রাস্তায় মাটি ভরাটের জন্য বরাদ্দ হয়েছে। এখন পর্যন্ত কোন কাজ হয়নি। কাজ হলেও মানুষ কোন সুযোগ সুবিধা পাবে না।

 

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, ক্যানেলের উপর ব্রীজ হয়েছিল। কিন্তু কোন রাস্তা ছিল না। পরে ক্যানেলের দুপাশে চলাচলের রাস্তা করে দিয়েছি। এ প্রকল্প ওই কাজের জন্যই।

তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম শাহ বলেন, আমি উপজেলায় যোগদান করার আগেই ওই ক্যানালে ব্রীজ নির্মাণ হয়েছিল। কিন্তু কোন রাস্তা ছিল না। এ নিয়ে খবর প্রকাশের পর দুদক অভিযান চালায়। পরে ঊর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে ক্যানালের দুই পাশে চেয়ারম্যান মাটি ভরাট করে দেয়। ওই কাজের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছিল।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর