রাজশাহী সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
৩০ এপ্রিল ২০২৬

 

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ২৯ ৩০ এপ্রিল রাতে আলাদাভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজিবির পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ এপ্রিল রাতেচারঘাট থানার ইউসুফপুর এলাকায় একটি আমবাগান থেকে বস্তাজাত ৬৯ বোতল জিনসিন সিরাপ, ২৪ বোতল কসপা সিরাপ ৪৯ বোতল জোস ফ্রুফ সিরাপ জব্দ করা হয়। তার আগে ইউসুফপুর বিওপি টহল দল  সেখানে দুই চোরাকারবারীকে ধাওয়া করলে তারা  বস্তা ফেলে পালিয়ে যায়।

একই রাতে দামকুড়া থানার হাজির বাতান পশ্চিমপাড়া এলাকায় একটি আমগাছের গোড়ায় মাটির নিচে লুকানো অবস্থায় ১৮০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১১০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবির একটি দল।

অন্যদিকে ৩০ এপ্রিল ভোর রাতে দামকুড়া থানার কসবা এলাকার একটি আমবাগান থেকে ব্যাগে রাখা হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স হাজার পিস এলইডি লাইট জব্দ করা হয়। তার আগে সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। জব্দ করা মাদকদ্রব্য সিরাপ সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, তাদের ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর