পঞ্চগড়ে প্রধান শিক্ষককে মারপিট করে পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২৬ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হবিবর রহমান (৫৮) নামে এক প্রধান শিক্ষককে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার বোদা উপজেলার বেংহারি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগীর পরিবার স্থানীয়রা জানায়, সকালে এক শিক্ষার্থী বিদ্যালয়ে তার ছোট বোনকে দিতে আসে। এ সময় প্রধান শিক্ষক তাকে পাশের রুমে ডেকে নেয় ও সেখানেই শ্লীলতাহানি করে। পরে বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানায় ভুক্তভোগী। এরপর ভুক্তভোগীর বাবাসহ স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে ঘরে আটকে রাখে।  বিষয়টি জানাজানি হলে স্থানীয় শতশত লোকজন বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। তিনি প্রধান শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় প্রধান শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষক যে অপরাধ করেছে, তার প্রাথমিক সত্যতা পেয়েছি। মুহুর্তে তাকে চাকুরী থেকে অব্যাহতি দিচ্ছি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অন্যান্য শিক্ষককে বদলীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর